জুলাইয়ে ১৯৭ কোটি ৩০ লাখ ডলারের (এক দশমিক ৯৭ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এটি আগের মাস জুনের তুলনায় ২২ কোটি ৬০ লাখ ডলার কম। জুনে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার। মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, গত বছরের (২০২২ সালের) জুলাই মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। আর সদ্য বিদায়ী জুলাই মাস বা চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসে এসেছে ১৯৭ কোটি ৩০ […]