জানুয়ারির ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৬ কোটি ৭৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার ৩৫২ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)। এ মাসে প্রবাসী আয় ইতিবাচক ধারায় আছে। রোববার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। তথ্য মতে, জানুয়ারি মাসের ২৬ দিনে প্রতিদিন প্রবাসী আয়ে এসেছে ৬ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ৬১৫ মার্কিন ডলার। এ রেমিট্যান্স আগের বছরের জানুয়ারি ও তার আগের মাস ডিসেম্বরের চেয়ে বেশি। আগের […]