সব কিছু তো আল্লাহর হুকুমেই হয়। পাঁচ মাস আগে যে নির্বাচন হচ্ছে সেটাও আল্লাহর হুমুকেই হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের শুনানিতে রবিবার (৩ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। শুনানিতে রিটকারী আইনজীবীকে আদালত প্রশ্ন করেন আপনি কেন নির্বাচন নিয়ে সংক্ষুব্ধ হলেন। তখন আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী। আমরা শপথ নিয়েছি। জনস্বার্থে অনেক মামলা করে রায়ও পেয়েছি। আদালত বলেন, […]