চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

জাতীয়

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে ১০ মামলার ৯ টিতে জামিন পেলেন তিনি।   আজ বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এ দিন রমনা থানার আরেক মামলায় জামিনের বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।   আসামি পক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। পূর্বকোণ/পিআর

২৪ জানুয়ারি, ২০২৪ ১৩:২৯

২৩ জানুয়ারি, ২০২৪ ২২:০৪

২৩ জানুয়ারি, ২০২৪ ২১:৩৩