মিয়ানমারে চলমান সংঘাতের দিকে তীক্ষ্ণ নজর রাখছে বাংলাদেশ। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় আরাকান আর্মি ও সরকারি মিলিটারি বাহিনীর মধ্যে সংঘাত চলাকালে মর্টার শেল বাংলাদেশের ভেতরে এসে পড়ছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত চলছে। সেই সংঘাতের মর্টার শেল আমাদের দেশে এসে পড়েছে। এটি আমরা অবশ্যই নজর রাখছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের সীমান্তরক্ষীরা সতর্ক আছে […]