বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় পাস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একইসঙ্গে পাস করেছেন বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মেয়ে ব্যারিস্টার আদিবা রুহুল। শনিবার (১৩) বার কাউন্সিলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষার ফল শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী। পরীক্ষার ফল রাতেই বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এদিকে শুক্রবার […]