ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে সমীক্ষার কাজ শেষ হয়েছে। ১০ লেন হলেও এ মহাসড়কে ১২ লেনের এক্সপ্রেসওয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে অর্থায়নকারী প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সরকারের আলোচনা চলছে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা-বিষয়ক গণশুনানি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক, পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী। ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে নানা পরিকল্পনার কথা তুলে […]