অসমবয়সী বিয়ের জন্য আলোচিত-সমালোচিত ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য খন্দকার মুশতাক আহমেদ ও প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ওই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর অভিভাবক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসাইনের পক্ষে অ্যাডভোকেট মো. তানভীরুল ইসলাম বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, মুশতাক-তিশা দম্পতি জ্ঞানপাপী, ভণ্ড, কুশিক্ষিত, সমাজবিরোধী, যৌন উত্তেজনা সৃষ্টিকারী, তরুণ প্রজন্ম ধ্বংসকারী, প্রতারক ও সভ্যতাবিরোধী লোক। সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সমাজের হাজার বছরের […]