দ্বাদশ সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, তা স্পষ্ট না করলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তারা যদি দায়িত্ব পালন করে তাহলে একটা ইতিবাচক দিক থাকবে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) তৃণমূল বিএনপির সঙ্গে বৈঠকে অংশগ্রহণকালে সিইসি এ কথা বলেন। এদিন সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে তৃণমূল বিএনপি সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের প্রস্তাব করে। জবাবে সিইসি জানান, সংলাপের সময় রাজনৈতিক দলগুলোও সেনা […]