নরসিংদীর কুমড়াদি এলাকার প্রবাসফেরত আব্দুল কাইয়ুম মিয়া বিনা টিকেটে রেল ভ্রমণ করেছেন ২০ বছর আগে। নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী থাকা অবস্থায় ট্রেনে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। কিন্তু খামখেয়ালিপনা ও টাকার অভাবে টিকেট কাটতেন না তখন। প্রায় সময়ই বন্ধুরা মিলে বিভিন্ন স্টেশনে নেমে যেতেন, ঘোরাফেরা শেষে ফিরতি ট্রেনে আবার চলে আসতেন। ওই সময় তারা কেউ ট্রেনের টিকিট কাটতেন না। এইভাবে তিনি বহুবার বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছেন। ওই সময় পকেটে টাকা না থাকায় এবং সচেতনতার অভাবে তিনি এমনটা করতেন বলে […]