বাসা-বাড়িতে রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে বলে জানিয়েছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। বুধবার (২৪ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। পাঁচদিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এখনও মোবাইল ইন্টারনেট বন্ধ আছে। আবার ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। কবে নাগাদ এসব স্বাভাবিক হবে তা নিয়ে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান জানান, প্রথমে সরকারি […]