মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর নীলফামারীর ডিমলা উপজেলায় একমাত্র বিদ্যালয় হিসেবে শতভাগ অকৃতকার্যের তালিকায় রয়েছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়। ১২ জন শিক্ষকের এ বিদ্যালয়টি থেকে মাত্র দু’জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তারাও অকৃতকার্য হয়েছেন। তবে কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন এ তথ্য জানেন না খোদ সহকারী প্রধান শিক্ষক। পরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। রবিবার (১২ মে) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা যায়। ২০২৩ সালে ওই […]