তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামাতের নৈরাজ্য থেকে রেহাই পাননি সাংবাদিকরাও। আজ ২০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন, দেড়শ’র বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন, একজন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষের ওপরও হামলা হয়েছে। এই ভয়ংকর অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সাথে এ দিন ঢাকায় বিএনপির সমাবেশের নামে বিভিন্ন স্থানে হামলায় আহতদের খোঁজখবর নেওয়া ও চিকিৎসা পরিদর্শন শেষে […]