নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আবদুর রশিদ বলেন, সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় আজ সাক্ষীদের জেরার দিন ধার্য ছিল। শুনানিতে আদালতে সাক্ষীরাও গিয়ে উপস্থিত হয়েছিলেন। কিন্তু মামুনুল হক অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে […]