ভোলার লালমোহন উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি ভোটকেন্দ্রে দ্বায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মারা গেছেন। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপজেলার বদরপুর গফুর চেয়ারম্যান বাড়ির বাসিন্দা ও লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। শনিবার (৬ জানুয়ারি) মধ্যরাতে ভোলা-৩ আসনের চরভুতা বাউরিয়া ভোটকেন্দ্রে ওই কর্মকর্তার মৃত্যু হয় বলে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান। লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত […]