সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার বিধান বহাল থাকবে। ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ সংশোধন করে প্রতি বছর আয়কর রিটার্ন দাখিলের বাইরে সরকারি কর্মচারীদের আলাদা করে সম্পদের হিসাব না দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পরবর্তীসময়ে সেই সংশোধিত বিধিমালাটি চূড়ান্ত হয়নি। নতুন করে সরকারি কর্মচারীদের যে আচরণ বিধিমালা করা হচ্ছে সেখানে সম্পদের হিসাব দেওয়ার বিধান বহাল রাখা হচ্ছে। এরই মধ্যে বিধিমালাটি ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) করে দিয়েছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ। তবে নতুন সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা এখনো চূড়ান্ত করেনি জনপ্রশাসন […]