দেশের বাজারে টানা ৮ দফা কমার পর, এবার বাড়লো স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। শনিবার (৪ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, রবিবার (৫ মে) থেকে এই নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি […]