২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিশন গঠন করেছে সরকার। কমিশনের প্রধান মনোনীত হয়েছেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে এই কমিশন গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিন সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সই করা আদেশে বলা হয়েছে—সরকার, কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬ (অ্যাক্ট নম্বর ভিআই অব ১৯৫৬)-এর সেকশন ৩-এ প্রদত্ত ক্ষমতাবলে, আইনশৃঙ্খলা প্রয়োগকারী […]