জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এ নির্দেশ প্রত্যাখ্যান করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এক জরুরি সিন্ডিকেট সভায় জাবি প্রশাসন শিক্ষা কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করলে বিক্ষুব্ধ হয়ে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন শিক্ষার্থী রেজিস্ট্রার ভবনে ভাঙচুর চালান। তবে কোটা সংস্কার আন্দোলনকারীরা জানান, যারা ভাঙচুর চালিয়েছে, তারা আমাদের কেউ নয়। তারা অনুপ্রবেশকারী। ভাঙচুরের পরপরই পরিস্থিতি […]