নদী পলিতে ভারী হয়ে গেলে তার নাব্যতা হারায় তখন পানির প্রবাহ বৃদ্ধি পেলে উপকূল ছাপিয়ে লোকালয় বন্যাক্রান্ত হয়। সেটি নিরসনে নদী সংস্কারের প্রয়োজন পড়ে। তেমনি একটি সমাজ বা রাষ্ট্র যখন দুর্নীতিগ্রস্ত হয় তখন সে তার স্বাভাবিক প্রবাহ হারিয়ে ফেলে, অনিয়ম চতুর্দিকে শাখা প্রশাখা মেলে। সেই রাষ্ট্র বা সমাজে তখন সংস্কার অবশ্যম্ভাবী। যেই পরিবর্তন ও দিনবদলের আকাক্সক্ষা নিয়ে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল মানুষের সেই প্রত্যাশা পূরণে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আমরা আসলে সেই অসম্পূর্ণ বিপ্লবের রোমান্টিক চেতনায় আচ্ছন্ন ছিলাম, বিপ্লব পরবর্তী পুনর্গঠনের […]