দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিলে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের হাতে কালো পতাকা, ব্যানার, ফেস্টুন দেখা গেছে। খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের। শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। মিছিলটি ফকিরাপুল হয়ে আরামবাগ মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হবে। দুইটি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ চলছে। সকাল থেকে ঢাকা […]