শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ও দুর্ধর্ষ আসামি ছাড়া গণহারে আসামিদের ডান্ডাবেড়ি পরানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। পটুয়াখালীতে বাবার জানাজায় এক ছাত্রদল নেতাকে ডান্ডাবেড়ি পরিয়ে আনার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রুলে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল মৃধাকে ডান্ডাবেড়ি পরানো কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা […]