বাংলাদেশ কাউকে আক্রমণ না করলেও আক্রান্ত হলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ জুন) এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেখলাম যে এসএসএফের শুটিং প্র্যাকটিস করার কোন জায়গা নেই। সেটা তৈরি করে দিয়েছি এবং এখন আরও উন্নত শুটিং প্র্যাকটিসের জায়গা করে দিচ্ছি। তাদের অফিসার্স মেস থেকে শুরু করে সবকিছুই আমাদের হাতে গড়া। লোকবলও বৃদ্ধি করা হয়েছে। তবে শুধু এসএসএফ না, সবার জন্যই আমরা […]