বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন বিষয়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগ সফলে একটি সুন্দর নির্বাচনের রোডম্যাপও এই জাতিকে দিতে হবে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে খুলনা নগরীতে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতে আমীর বলেন, যারা বিভিন্ন সময় মানুষের উপর গুম-খুন-নির্যাতন চালিয়েছে তাদের রাজনীতি করার সুযোগ নেই। বিডিআর বিদ্রোহের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। কত দিনের মধ্যে নির্বাচন হবে সে বিষয়ে ডা. শফিকুর রহমান […]