সেনাবাহিনীর পর এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। এখন থেকে সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌ বাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসাররা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের (প্রেষণ-২ শাখা) সিনিয়র সহকারী সচিব জেতি প্রুর সই করা ওই প্রজ্ঞাপনে সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমমর্যাদার) কর্মকর্তাদের রাজধানী ঢাকাসহ সারা দেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে। এই প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি […]