সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় ৪২৬ জনের মৃত্যু হয়েছে, তাদের ৪২ শতাংশই ছিলেন বাইকআরোহী। দেশের নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর) প্রতিবেদনটি প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি বলছে, গতমাসের ৩০ দিনে দেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে; এতে ৪২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮১৩ জন। এর মধ্যে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার ৪১.৮৩ শতাংশ। আর নিহতদের মধ্যে বাইক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭৯ জনের, যা মোট […]