কোটা সংস্কারের আন্দোলনে ‘সংহতি প্রকাশ করে’ পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহবা কুড়িয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল করিম। তবে সংশ্লিষ্টরা বলছেন, এই পদত্যাগের পেছনে অন্য কারণ রয়েছে। তিনি বর্তমানে শিক্ষা ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগও রয়েছে, যার আনুষ্ঠানিক তদন্ত চলছে। আন্দোলনের এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেওয়া মূলত নিজেকে ‘হিরো বানানোর নাটকীয় প্রয়াস’। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে— এই শিক্ষক পদত্যাগপত্রে কারণ লিখেছেন এক, আর ফেসবুকে বর্ণনা […]