চিনি ছিনতাইয়ের অভিযোগে গাজীপুরের টঙ্গীতে র্যাব সদস্যসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা গেছে, র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রায় ২০ হাজার কেজি চিনি বোঝাই একটি ট্রাক গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালীগঞ্জের মুনসেবপুর বাইপাস এলাকা থেকে ছিনিয়ে নেওয়া হয়। পরে রাতেই ছিনতাইকৃত চিনি বোঝাই ট্রাকসহ একজন র্যাব সদস্য ও তাঁর এক সহযোগীকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। পরে তাদেরকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর […]