নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সায়দাবাদ আইল্লার বাড়ি ও বালুচর সাহেব বাড়ির মধ্যে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সায়দাবাদ গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে আমির হোসেন (৬৫), শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬), ইসমাইল বেপারীর ছেলে বাদল মিয়া (৪৫), বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫) […]