স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ কর্মকর্তাদের বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না। যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে। রবিবার (২৫ আগস্ট) সকালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন। পুলিশের মহাপরিদর্শক আইজিপি মো. ময়নুল ইসলাম বাহিনীর বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। এসময় তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পুলিশ বাহিনীকে ফোর্স থেকে সার্ভিসে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। […]