বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও আজ (১০ অক্টোবর) ‘বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা দিবস’ পালন করা হবে। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় হল : ‘স্তন ক্যান্সার নিয়ে কাউকে যেন একা লড়তে না হয়’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার’-এর উদ্যোগে প্রতি বছর সারা বিশ্বে দিবসটি পালিত হবে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতার মাস হিসেবেও পালন করা হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই সচেতনতা কার্যক্রমে অংশ নেয়। সারা দেশে গোলাপি সড়ক শোভাযাত্রা […]