সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এর মাধ্যমে ৬ বছরের বেশি সময় পর জনসম্মুখে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এছাড়া ১৫ বছর পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাচ্ছেন তিনি। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে দেওয়া আমন্ত্রণে বিকেল ৩টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন। এর আগে ২০১৮ সালের […]