গেল জানুয়ারি মাসে দেশে ৬৫৯টি সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন নিহত হওয়ার খবর এসেছে; যার প্রায় অর্ধেক মারা গেছেন বাইক দুর্ঘটনায়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে সোমবার এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে ২৮৯ মোটরসাইকেল দুর্ঘটনায় ৩০১ জন নিহত হয়েছেন; যা মোট দুর্ঘটনার ৪৩.৮৫ শতাংশ এবং নিহতের ৪৪.৪৬ শতাংশ। এছাড়া ১৫৬ বাস দুর্ঘটনায় ১৫৯ জন, ১৬৩ ব্যাটারিচালিত-ইজিবাই-নসিমন-অটোরিকশা-মাহিন্দ্রা দুর্ঘটনায় ১৩৯ জনের প্রাণ গেছে। এই এক মাসে রেলপথে ৫৭টি দুর্ঘটনায় ৫৯ জন […]