সম্প্রতি বিখ্যাত ব্রিটিশ কারিকুলাম পরীক্ষার বোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ক (এলআরএন) ঢাকা শিক্ষা বোর্ড থেকে বাংলাদেশে ব্রিটিশ কারিকুলাম পরীক্ষার বোর্ড হিসেবে অনুমোদন পেয়েছে। গত ২৬ ডিসেম্বের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা এক অফিস আদেশের মাধ্যমে এলআরএন এর আন্তর্জাতিক জিসিএসই এবং এএস বা এ লেভেল সার্টিফিকেটগুলোকে বাংলাদেশে আনুষ্ঠানিতকভাবে স্বীকৃতি দেয়। এলআরএন থেকে পাশকৃত শিক্ষার্থীরা বাংলাদেশের যেকোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য শিক্ষার্থীদের ন্যায় ভর্তি হওয়ার সুযোগ পাবে। এলআরএন এর জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন, যার মাধ্যমে এলআরএন বাংলাদেশের শিক্ষার্থীরা […]