স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে তারা তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শনের উদ্দেশ্যে রওয়ানা হন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক […]