দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১ শাখা) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী— কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জের বর্তমান নাম ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ’। আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীর বর্তমান নাম ‘নোয়াখালী মেডিকেল কলেজ’। শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরের বর্তমান নাম ‘জামালপুর মেডিকেল কলেজ’। শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলের বর্তমান নাম ‘টাঙ্গাইল মেডিকেল কলেজ’। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল […]