হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি ফলের দোকান থেকে বিক্রেতার মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠায় এক উপ-পরিদর্শককে (এসআই) পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ট) আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানিয়েছেন, রাসেল মিয়া নামে ওই কর্মকর্তাকে গতকাল বিকেলে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার রাতে আজমিরীগঞ্জ বাজারের ফল বিক্রেতা রাজীব আহমেদের ফোন চুরি হয়।দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাসেল দোকানে ঢুকে ফল কিনছেন। কেনাকাটা শেষে তিনি সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করেন। দোকানের কাউন্টারে রাজীবের স্মার্ট ফোন […]