সাদা বা সাধারণ পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৯ ডিসেম্বর) সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় কোন রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে। সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না। নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা যাবে না। ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে […]