স্থলবন্দর দিয়ে তৈরি পোশাকসহ কয়েকটি পণ্য ভারতের আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়টি দুুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে সমাধান চায় বাংলাদেশ। স্টেকহোল্ডারদের (অংশীজন) সঙ্গে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে ভারত সরকারের কাছে একটি চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে। স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য প্রবেশে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এসব কথা জানান। তিনি বলেন, ‘ভারতের পদক্ষেপের বিরুদ্ধে পালটা কোনো পদক্ষেপ নেওয়া হবে না। আমরা ভারতকে […]