বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় এবং তিনি হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবস উপলক্ষে দলের পূর্বঘোষিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। রিজভী বলেন, ‘চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। ’ তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় […]