রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় মানবিক কার্যক্রম জোরদারে বাংলাদেশে প্রথমবারের মতো যৌথ সফর করেছে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) এবং ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রতিনিধিদল কক্সবাজার সফরকালে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধি ও স্থানীয় জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায়ের জন্য খাদ্য নিরাপত্তা সহায়তা, পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) কার্যক্রম পরিদর্শন করেন। […]