কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হামলায় তার সঙ্গে থাকা বিএনপির কর্মী হাদিস মিয়া গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) রাত উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় জাহেদুল আলম জাহাঙ্গীরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবদুল আওয়াল জানান, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছে পৌঁছালে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে […]