চব্বিশের জুলাই-অগাস্টের গণআন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে তাদের লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত।পুলিশের আবেদনে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দিয়েছেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, মোহাম্মদপুর থানার এসআই মো. মাহিদুল ইসলাম লাশ উত্তোলনের আবেদন করেন। সেখানে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন সময়ে ঢাকা মহানগরীতে নানা বয়সের নারী-পুরুষ মারা যান। তাদের মধ্যে ১১৪ জনকে অজ্ঞাতনামা হিসেবে মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়। ভবিষ্যতে আইনি পদক্ষেপ ও মৃতদেহ […]