বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে বিজিবিকে সে বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে যাতে পলায়ন করতে না পারে, সে বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা […]