আসন্ন রমজান মাসে ব্যাংকের লেনদেন সময় এক ঘণ্টা এবং পুঁজিবাজারে আধা ঘণ্টা কমানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, রমজান মাসে দেশের ব্যাংকগুলোতে সকাল ১০টার পরিবর্তে সাড়ে ৯টায় লেনদেন শুরু হবে এবং দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। স্বাভাবিক সময়ে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয়। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। এই বিরতির সময় ‘অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে’ স্বাভাবিক সময়ের মত লেনদেন অব্যাহত রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। লেনদেন আড়াইটায় শেষ হলেও দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল […]