তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। জালাল আহমেদ বলেন, তাদের সব দাবি আমাদের হাতে নেই। সমিতির কমিশনের দাবির বিষয়ে আমরাও একমত। পরিবেশক কমিশন ৫০ টাকা থেকে ৮০ টাকায় এবং রিটাইলার কমিশন ৪৫ টাকা থেকে ৭০ টাকা করার দাবি যৌক্তিক। আমরা এই বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছি। বাকি যেগুলা আছে সেগুলাও সরকারের সঙ্গে আলোচনা করা হবে। সমিতির দাবিগুলো হলো– […]