আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ১২ হাজার ৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত মেরামত ও সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব বিদ্যালয়কে নির্বাচন-উপযোগী করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৪১ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ করেছে। চলতি সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক স্মারকে বিষয়টি জানানো হয়েছে। এতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অর্থ ব্যয়ের ক্ষমতা দেওয়া হয়েছে। স্মারকে বলা হয়েছে, নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন ১২ হাজার ৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কারের জন্য ৪১ কোটি ১২ […]