পুলিশ হত্যার তদন্তপ্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘শুধু পুলিশ বলছেন কেন, এখানে তো আমাদের পুলিশসহ অনেক লোকই মারা গিয়েছে। আইন অনুযায়ী প্রতিটি জিনিসের যা হয়, সেটাই হবে। এর বাইরে আমার আর কোনো বক্তব্য নেই।’ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে আজ শুক্রবার বিকেলে আইজিপি এ কথা বলেন। আগামীকাল শনিবার রাজশাহীতে পাসিং আউট প্যারেড উপলক্ষে তিনি রাজশাহীতে এসেছেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, ‘পাসিং […]