সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুটি স্থানে দাফনের আলোচনা চলছে। ইতোমধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ৩০ ডিসেম্বর এ প্রতিবেদন লেখার সময় বিএনপির উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল জানান, জাতীয় সংসদের পশ্চিম দিকে জাতীয় নেতৃবৃন্দকে কবর দেওয়ার জায়গা অথবা সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হতে পারে। তবে সিদ্ধান্ত হবে কেবিনেটের বৈঠকে, জানান এই দায়িত্বশীল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই প্রতিবেদন লেখার সময় বিএনপির মিডিয়া পারসন […]