আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষে ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। যার চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও সদস্যসচিব করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানায় বিএনপি। নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদুকে।এছাড়া প্রধান সমন্বয়ক করা হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে। কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব-উন-নবী […]